শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | সময়: রাত ৭:২৯

বিচারবহির্ভূত হত্যা: ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের বিচার শুরু

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তাতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার কার্যক্রম শুরু করার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ক্রিমিনার কোর্ট (আইসিসি)।
বৃহস্পতিবার আইসিসি এক বিবৃতিতে জানায়, প্রি-ট্রায়াল বিচারকরা সর্বসম্মতভাবে অভিযোগগুলো অনুমোদন করেছেন এবং মনে করেছেন যে দুতার্তের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে পরিচালিত তার মাদকবিরোধী অভিযানের সময় হাজারো মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।
বর্তমানে ৮১ বছর বয়সী দুতার্তে এক বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। তিনি বারবার নিজেকে মুক্তির আবেদন জানালেও তা খারিজ হয়েছে। এদিকে, তিনি আইসিসির বিচারিক প্রক্রিয়া মানতে অস্বীকৃতি জানিয়েছেন এবং দাবি করেছেন, ২০১৯ সালে তার শাসনামলেই ফিলিপাইন আইসিসির রোম সংবিধি থেকে বেরিয়ে আসে।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, দুতার্তের ‘মাদকবিরোধী অভিযান’ মূলত ছোটখাটো অপরাধীদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, যেখানে বড় অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করে দুতার্তে একে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। পুলিশও জানিয়েছে, তারা কেবল আত্মরক্ষার্থেই অভিযান চালিয়েছে।
এদিকে, দুতার্তের আইনজীবীরা তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেও আইসিসি বিচারকরা তা নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, তিনি বিচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য সক্ষম।
সূত্র: বিবিসি
এমএসএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট