
বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের যাত্রী নিহত
রাজধানীর বনানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে শাহাদাত নামে রাইড শেয়ারিং মোটরসাইকেলের এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (৩ মে) বিকেলে বনানীর সড়ক ভবনের সামনে বিমানবন্দর থেকে মহাখালীগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।








