
মাদক ও স্বর্ণপাচারের অভিযোগ, যুবদলের তিন নেতাকে শোকজ নোটিশ
সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি ও বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোর ও মাগুরা জেলার তিন শীর্ষ যুবদল নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে





