
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে চলছে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় এই সমাবেশ শুরু হয়েছে। ক্বারী এনায়েত উল্লাহ সাইফির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।








