রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৩:৫৬
Day: এপ্রিল ২৫, ২০২৬

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে: ফখরুল

ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে

সংঘাত শুরু করতে পারদর্শী, শেষ করতে ব্যর্থ নেতানিয়াহু

সব যুদ্ধ একভাবে শুরু বা শেষ হয় না। মূলত প্রতিকূল একটি অঞ্চলে অবস্থিত একটি ছোট দেশ হিসেবে ইসরায়েলের ৭৮ বছর টিকে থাকার অন্যতম কারণ হলো- এর নেতারা অনেক আগেই এই সত্য উপলব্ধি করেছিলেন। তারা দেখেছিলেন, যুদ্ধ প্রতিরোধ করে কীভাবে বড়

এসএসসির ভুয়া প্রশ্ন দিয়ে অর্থ হাতিয়ে নিতো তারা, গ্রেফতার ৪

চলমান এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। চক্রটি দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র দেওয়ার নামে শিক্ষার্থী ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করে আসছিল

হাওরে কৃষকের ওপর নতুন ‘জুলুম’, ৪৫ কেজিতে ধানের মণ!

কয়েক দফা বৃষ্টিতে তলিয়ে যায় হাওরের নিম্নাঞ্চলের ধান শ্রমিকের চড়া পারিশ্রমিক ডিজেলের মূল্যবৃদ্ধিতে বেড়েছে মেশিনের খরচ নেত্রকোনা জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে বোরো ধান কাটার মৌসুম এখন পুরোদমে চলছে। তবে চারদিকে সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের মুখে হাসি নেই। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির

খেলাধুলা করলে বুদ্ধি বাড়ে, ‍ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ মুহূর্ত কাটিয়েছেন, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাঝে ইতিবাচক আবহ সৃষ্টি করে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে

যাকে চেনেনই না, তার সাফল্যে মন খারাপ হচ্ছে কেন

এখন অনেকই দেখা যায় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে হঠাৎ কাউকে দেখলে মনে হয় ওর জীবনটা এত সুন্দর কেন? অথচ যার জীবন নিয়ে চিন্তা করছেন, তাকে বাস্তবে চেনেনই না। তবুও তার জীবন, হাসি, সাফল্য দেখে মনে এক অস্বস্তি বা হিংসার

নগরজীবনে নজরকাড়া ময়লার ঘর

‘বর্জ্য ডাস্টবিনে ফেলো, রাস্তায় নয়’ এমন স্লোগান লেখা আছে ময়লার ঘরে। আর সেই ঘর নজর কাড়ছে সবার, কেননা আধুুনিক আর দৃষ্টিনন্দন সংস্করণ করা হয়েছে এটি। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হলো। ডিএসসিসি

অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায় ‘ভূত বাংলা’ সিনেমা নিয়ে, যা মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে।

ভোঁদড় কি ফিরবে? খোকার নাচন দেখবে?

ছেলেবেলায় বাংলা পাঠ্য বইয়ের ছড়া,‘ওরে ভোঁদড় ফিরে চা, খোকার নাচন দেখে যা’। এই ছড়ার পাশে থাকা ছবিটিতে দেখা গিয়েছে, ছোট্ট খোকাকে মা গোসল করানোর সময় তা তাকিয়ে দেখছে দুটি ভোঁদড়। তাইত কবি তার ছড়ায় টেনেছেন ভোঁদড় প্রসঙ্গ। এ ছড়ার কথা

পক্ষাঘাত চিকিৎসায় ‘ব্রেইন–কম্পিউটার’ ইন্টারফেসের ক্লিনিক্যাল অনুমোদন

বিশ্বে প্রথমবারের মতো ইমপ্ল্যান্টেবল ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) ডিভাইসের অনুমোদন দিয়েছে গণচীন। এ অনুমোদন আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গবেষণাগারে আটকে থাকা বিসিআই প্রযুক্তি এখন ক্লিনিক্যাল ব্যবহারের পর্যায়ে প্রবেশ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের