শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৬:৩৬

‘আমরা মূলত সেখানেই বেশি মনোযোগ দিই’, কীসের কথা বললেন টাইগার কোচ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নামা মেহেদী হাসান মিরাজের প্রথম ১৬ ওভারে শিকার মাত্র ১টি। তবে সাইফ হাসান ক্যাচ না ফেললে অবশ্য আরেকটি শিকার হতো। মাঠে নামার আগে এই সিরিজ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। সেখানে তিনি কন্ডিশনের সঙ্গেই খেলার মনোযোগ দেন বলে জানিয়েছেন।
সিমন্স বলেন, ‘আপনাকে কন্ডিশনের সঙ্গে খেলতেই হবে। উইকেট কেমন, বৃষ্টি আসছে কি না, এসব দেখতে হবে। যাই হোক না কেন, আপনাকে কন্ডিশনের সঙ্গে খেলতে হবে। একই সঙ্গে একজন খেলোয়াড় হিসেবে মাঠে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটার সঙ্গেও খেলতে হবে। তাই আমি মনে করি আমরা মূলত সেখানেই বেশি মনোযোগ দিই মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার দিকে।’
ঘরের মাঠে টানা দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান সিরিজের ট্রফিও ঘরে রেখে দিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এই মোমেন্টাম ধরা রাখা কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নে সিমন্স বলেন,‘বিষয়টা হলো সবসময় উন্নতি করা এবং নিজেদের আরও বিকশিত করে তোলা ভালো। আর আমরা সেটাই করার চেষ্টা করছি। পাকিস্তানের বিপক্ষে আমরা ভালো খেলেছি, কিন্তু এটা ভিন্ন একটি সিরিজ। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে পারফরম্যান্সের দিক থেকে আমরা যেন উন্নতি চালিয়ে যাই এবং দেখাতে পারি যে দল হিসেবে আমরা আরও উন্নতি করছি।’
এসকেডি/আইএন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট