রবিবার, ১৫ মার্চ ২০২৬ | সময়: রাত ৯:২৮
Author: TechnoNews Editor

জ্বালানি তেল কেনার সীমা তুলে নিলো সরকার

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় সাময়িক জটিলতা তৈরি হওয়ায় জ্বালানি তেল বিতরণে আগে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়েছিল সরকার। তবে নতুন করে আমদানি করা কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। এ অবস্থায় জ্বালানি তেল বিতরণে আরোপিত

ত্রয়োদশ সাংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এর আগে ১২ মার্চ প্রথম অধিবেশন শুরু হলেও রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। শনিবার

রিয়ালের বড় জয়ের দিনে ধাক্কা খেয়েছে সিটি 

দুর্দান্ত জয়ে লা লিগায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। এলচেকে ৪–১ গোলে হারিয়ে টেবিলে ব্যবধান মাত্র এক পয়েন্টে নিয়ে এসেছে তারা।  ৩৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেন আন্তোনিও রুডিগার। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে আরেকটি চমৎকার গোল করেন ফেদেরিকো ভালভারদে।

দশ বছর ধরে ফাইলে বন্দি ভোক্তার অধিকার 

একবার একটি সংবাদ প্রতিবেদনে দেখেছিলাম, অস্বাস্থ্যকর উপায়ে পচা চিনির শিরা ও কেমিক্যাল মিশিয়ে গোপনে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেগুলো জব্দ করে কারখানা সিলগালাও করা হলো। কিন্তু প্রশ্ন জাগে, এই সিলগালায় ভোক্তার কী লাভ? মালিকরা সামান্য জেল বা

রাজনীতির মাঠে নতুন দল জেডিপি

‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলের নেতৃত্বে রয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সদ্য সাবেক প্রধান সংগঠক নাঈম আহমাদ। তিনি জানান, আগামী এপ্রিলে প্রথম সপ্তাহে দলের ঘোষণাপত্র, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

কথার আঘাত: নেতিবাচক মন্তব্য ভুক্তভোগীর মনে যে ক্ষত তৈরি করে

মানুষ সামাজিক প্রাণী। তাই অন্যের মতামত, প্রশংসা কিংবা সমালোচনা—সবকিছুরই প্রভাব পড়ে মানুষের মনোজগতে। কিন্তু যখন সেই মন্তব্য নেতিবাচক বা অপমানজনক হয়, তখন তা অনেক সময় গভীর মানসিক আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাঙ্গন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—যেখানেই হোক না কেন,

যাকাত: সমাজ বৈষম্যের বিরুদ্ধে আল্লাহর ন্যায়বিচার

মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে পুরোনো এবং জটিল সংকটগুলোর একটি হলো—সামাজিক বৈষম্য। একদিকে সম্পদের পাহাড়, অন্যদিকে অভাবের অতল গহ্বর; একদিকে অপচয়ের উৎসব, অন্যদিকে ক্ষুধার কান্না। সভ্যতা উন্নত হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে—কিন্তু বৈষম্যের এই ব্যবধান আজও রয়ে গেছে নির্মমভাবে। ইসলাম এই বৈষম্যকে শুধু

এবারও ঈদযাত্রায় কষ্ট দেবে ঢাকা-সিলেট মহাসড়ক

এবারও ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট মহাসড়ক। দুটি মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ যাত্রীদের ভোগান্তিতে ফেলবে। সড়ক সংস্কার, সড়কের উন্নয়ন প্রকল্পের কাজের ধীরগতি, সড়কে অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা ও তিন চাকার যান চলাচল এই ভোগান্তির অন্যতম কারণ। যাত্রী

মিরপুরে আজ সিরিজ নির্ধারণী লড়াই

এক ম্যাচ হাতে রেখেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ব্যাক-টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে পুরোপুরি অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক দল। বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে পাকিস্তান। মেহেদী হাসান মিরাজরা কি পারবে প্রথম

অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হচ্ছে বইমেলা

দেরিতে শুরু হওয়া বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৬ আজ রবিবার (১৫ মার্চ) শেষ হচ্ছে । বইমেলা আয়োজন নিয়ে দেরি করে সিদ্ধান্ত, পবিত্র রমজান মাস এবং শেষ সময়ে বৃষ্টির কারণে প্রকাশক ও অংশীজনদের অসন্তোষ ও ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই শেষ হচ্ছে