
বাংলাদেশ থেকে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ আর ২ জন মহিলা। আর ৮ মে পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন।
শনিবার (৯ মে) হজ বুলেটিনে থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে ১০ জন মক্কায় আর ২ জন মদিনায় মারা যান।
এবার সরকারি মাধ্যমে হজে গেছেন ৪ হাজার ৭১ জন। অন্যদিকে বেসরকারি মাধ্যমে গেছেন ৪৬ হাজার ২৫ জন হজযাত্রী।
এসব যাত্রী মোট ১২৮টি ফ্লাইটে যান।… বিস্তারিত







