মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | সময়: ভোর ১১:৫৬

হঠাৎ বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে এবার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, অল্প বয়সে আবেগের বশে নেওয়া বিয়ের সিদ্ধান্তটি ছিল তার জীবনের বড় ভুল। তিনি স্পষ্ট করে বলেন, ‘আবেগে বিয়ে করে ভুল করেছি।’ তার মতে, পরিপক্বতা না এলে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
অভিনেত্রীর ভাষায়, ‘ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’ তার এই মন্তব্য এরই মধ্যে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ ৯ বছর বিষয়টি আড়ালে রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে হঠাৎ সেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। পরে বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়।
এই দম্পতির একমাত্র সন্তান আব্রাহাম খান জয় বর্তমানে মায়ের সঙ্গেই থাকছে। বিভিন্ন সময় বাবার সঙ্গেও সময় কাটায় সে।
অপু বিশ্বাস জানান, অতীতের সেই সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা থাকলেও সেখান থেকে শিক্ষা নিয়েছেন তিনি। এখন নিজেকে অনেক বেশি পরিণত মনে করেন এই নায়িকা। আগের মতো আবেগপ্রবণ না হয়ে কাজের ক্ষেত্রে নিজেকে আরও পেশাদারভাবে গড়ে তুলতে চান বলেও জানান।

নতুন করে বিয়ের সম্ভাবনা প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি অপু। তবে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘এ মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি নেই।’ এতে ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে-ভবিষ্যতে আবারও বিয়ের পিঁড়িতে বসবেন কি না এই অভিনেত্রী।
কাজের ক্ষেত্রে কিছুটা অনিয়মিত হলেও বিভিন্ন পণ্যের প্রচারণা, শোরুম উদ্বোধন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতির মাধ্যমে আলোচনায় থাকেন অপু বিশ্বাস।
আরও পড়ুন:সংকটাপন্ন অবস্থায় নায়িকা মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী সুখবর দিলেন কনকচাঁপা 
গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তি না পেলেও, আগামী কোরবানির ঈদে ‘সিক্রেট’ নামে নতুন একটি সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
এমএমএফ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট