শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৬:৩৫

জুলাই সনদ বাস্তবায়নে সংখ্যাগরিষ্ঠ দলের মত প্রাধান্য পাবে: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক দেখছি না। জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। এ বিষয়ে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট আছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ার ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এসময় দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব গ্রহণ করেন দেওয়ান আব্দুর রশিদ নিলু। তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি দল থেকে একেবারে বিচ্ছিন্ন হচ্ছি না। দলীয় সদস্য পদ থাকবে। রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।
এনএস/এসএনআর
 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ
প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়াও বিমানবন্দরের