
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই জন। পুলিশ সাত জনকে আটক করেছে।
শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহতের নাম আবু আহাম্মদ হোনা মিয়া (৩৭)। তিনি ছাগলনাইয়া উপজেলার পূর্ব পাঠানগড় গ্রামের আবুল কাশেমের ছেলে।… বিস্তারিত







