
মাদ্রাসার ভবন উচ্ছেদ ও দুই শিক্ষককে মারধর, দোকানে অগ্নিসংযোগ
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন উচ্ছেদ ও দুই শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় একটি সুপারশপে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার (৭ মে)




