বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | সময়: সকাল ৪:১৯
Day: এপ্রিল ২২, ২০২৬

দুই মাসে ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এতে কিছুটা চাপ তৈরি হতে পারে এবং এর প্রভাব জনগণের ওপরও পড়তে পারে।

ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচন বিলম্বিত করা: এমপি শাহাদাত

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন (সেলিম) বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের কোনও আইনগত ভিত্তি ছিল না; বরং এর মূল উদ্দেশ্য ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অব্যাহত থাকবে অবরোধ

পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, ইরান সরকারের ভেতরে গুরুতর বিভাজন

পাচার হওয়া অর্থ ফেরাতে ২৩ দেশে এমএলএআর পাঠানো হয়েছে: সংসদে অর্থমন্ত্রী

দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ইতোমধ্যে ২৩টি দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া আরও ২১টি এমএলএআর পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর

হামজা-জামালদের কোচ নিয়োগে ৩০০ আবেদন, বাছাইয়ে কমিটি গঠন

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে হামজা-জামালদের ডাগআউটে দাঁড়াতে আবেদন জমা পড়েছে প্রায় তিনশ। সেই তালিকা কমিয়ে আনতে চার সদস্যের বিশেষ কমিটি করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন

ভূমিহীনদের উচ্ছেদের হুমকি ও হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গাজীপুরের শ্রীপুরে ভূমিহীনদের উচ্ছেদের হুমকি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদা না দেওয়ায় মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শতাধিক পরিবারের তিন শতাধিক নারী-পুরুষ। এ সময় তারা কয়েজনের নাম উল্লেখ করে তাদের বিচার দাবি করেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি এবং প্রশাসনের কাছে