
ছোটগল্প: কবিতা বাড়ি
শহরের একপ্রান্তে বাড়িটা দাঁড়িয়ে ছিল; ঠিক যেমন তার মালিক—ভেতরে শক্ত, বাইরে জীর্ণশীর্ণ। চুন খসা, দেওয়ালে শ্যাওলা, দরজার পাল্লায় ঘুণে ধরা দাগ—হাশেম মজুমদার সেগুলো আমলে নিতেন না। ভাড়াটিয়া আবার মানুষ নাকি? বাড়ির একমাত্র ভাড়াটে লালন খান। কবি। বয়স চব্বিশ বা পঁচিশ।








