সোমবার, ১৬ মার্চ ২০২৬ | সময়: ভোর ২:৩৮
Day: মার্চ ৫, ২০২৬

হাইস্কোরিং থ্রিলার জিতে আবারও ফাইনালে ভারত 

দ্বিতীয় সেমিফাইনালে ২৫৪ রানের বিশাল স্কোর তাড়া করতে হতো ইংল্যান্ডকে। সেই লক্ষ্যে জ্যাকব বেথেলের বিস্ফোরক সেঞ্চুরি রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ হাসি হেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ৭ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে সূর্যকুমার যাদবের দল।  ইংল্যান্ড শেষ পর্যন্ত

শুক্রবার দুপুর পর্যন্ত আরও ১৮টি ফ্লাইট বাতিল 

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত আরও ১৮টি ফ্লাইট বাতিল করছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।     বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।  তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান,

ধারণার চেয়েও দ্রুত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

বিশ্বের উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আগের ধারণার চেয়ে অনেক বেশি দ্রুতগতিতে বাড়ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কোনও কোনও এলাকায় এই উচ্চতা বৃদ্ধির পরিমাণ প্রায় ৩ ফুট পর্যন্ত। বুধবার নেচার সাময়িকীতে প্রকাশিত এই গবেষণাটি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদের মাত্রা

তীব্র আপত্তির মুখে নিজের করা ভিডিওর জন‍্য ক্ষমা চাইলেন হাসনাত  

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে দুঃখপ্রকাশ করেন তিনি।  সম্প্রতি

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জামায়াত নেতা কারাগারে

সাতক্ষীরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের ঘটনায় করা মামলায় সহকারী শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০২৪ সালের ওই ঘটনার পর আদালতে মামলা করেন ভুক্তভোগী। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নজরুল ইসলাম

নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের

সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‌‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পেতে যাচ্ছেন নন্দিত নির্মাতা ও সঞ্চালক হানিফ সংকেত। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এমন খবরে সংস্কৃতি অঙ্গনে

অস্থির তেলের বাজার, দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অনিশ্চয়তায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আবারও অস্থিরতা শুরু হয়েছে। মাত্র একদিন স্থিতিশীল থাকার পর বৃহস্পতিবার তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বুধবার বাজারে যে সাময়িক স্বস্তি দেখা গিয়েছিল, তা একদিনের বেশি স্থায়ী হয়নি। এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের বিশ্লেষক

‘ঘরে-বাইরে কোথাও নারীর নিরাপত্তা নেই, মর্যাদা নেই’  

দেশে নারী ও শিশু নির্যাতনের  নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)’র ১০ নারী নেত্রী। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা এই উদ্বেগের কথা জানান। এতে লিখিত বক্তব্য

রশিদের জায়গায় আফগানদের টি-টোয়েন্টি অধিনায়ক জাদরান

শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের আগে অধিনায়ক পরিবর্তন করেছে আফগানিস্তান। দলটির টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ খানের পরিবর্তে ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ম্যাচ আয়োজন নিয়ে এখনও সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবি

যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে ‘মরণ ফাঁদে’ পড়বে: ইরানের রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করে, তবে তারা এমন এক ‘মরণ ফাঁদ’-এ পড়বে যেখান থেকে আর বের হওয়া সম্ভব হবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) রুশ সংবাদমাধ্যম তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এমন মন্তব্য