
চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই দেশব্যাপী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজ ও অস্ত্রধারী আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান চালানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ঢাকা থেকে শুরু হবে। সারাদেশেই চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা করা হচ্ছে। সেই তালিকার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”








