
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে মেলিতা মেহজাবিন, সরে দাঁড়ালেন আব্দুল আউয়াল মিন্টু
বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী এবং ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টু পদ থেকে সরে দাঁড়ানোর পর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।








