
মোহামেডানে নির্বাচনি দামামার মাঝেই ফুটবলারদের ধর্মঘট
দীর্ঘদিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাবে নির্বাচনের দামামা বেজে উঠেছে। আগামী ৯ মার্চ ক্লাবটির দুই বছর মেয়াদি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার এ বিষয়ে ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনও হয়েছে। তবে একই সময়ে বকেয়া বেতনের দাবিতে অনুশীলন বর্জন করেছেন ফুটবলাররা।








