
জাজিরায় দুই বাসের সংঘর্ষে চালকের সহকারী নিহত, আহত ১০
শরীয়তপুরের জাজিরায় এক্সপ্রেসওয়েতে যাত্রী নামানোর সময় বাসের ধাক্কায় আকাশ সরদার (৩০) নামের বাসচালকের সহকারী নিহত হয়েছেন। এতে উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সরদার








