সোমবার, ১৬ মার্চ ২০২৬ | সময়: দুপুর ১২:৩২
Day: ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ফুসরত নেই তারেক রহমানের, সরকার গঠনের প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক

রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো সরকার-প্রধান হতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আর মাত্র একদিন পরই তার নেতৃত্বে সরকার গঠন করা হবে। সবকিছু ঠিক থাকলে ১৭ ফেব্রুয়ারি শপথ হবে নতুন মন্ত্রিসভার। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর থেকেই আলোচনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারি, একজন আহত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বিএনপিপন্থি সাদা দলের শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ড. মোহাম্মদ মাহবুব ইকবাল নামের একজন শিক্ষক আহত হয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে

অর্ধেক ভোট বিএনপির দখলে, জামায়াতের প্রাপ্তি ৩২ শতাংশ 

সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হয়। এসব আসনের ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ ভোটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দখলে রয়েছে প্রায় অর্ধেক ভোট। দলটি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট। অন্যদিকে বাংলাদেশ

তারেক রহমানকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সালেহ আল খোলাইফি। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তারেক রহমানের সঙ্গে হওয়া ফোনালাপের তথ্য

নামিবিয়াকে হারিয়ে এখন অপেক্ষায় যুক্তরাষ্ট্র 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সুপার এইটের ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।  চেন্নাইয়ে গ্রুপ এ-তে নিজেদের শেষ ম্যাচে  টস জিতে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রানের সংগ্রহ দাঁড় করায় যুক্তরাষ্ট্র। জবাবে নামিবিয়া ৬ উইকেটে করতে পারে ১৬৮ রান। 

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী

ভালোবাসা দিবসের রেশ কাটতে না কাটতে সময়ের ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টির তরফে এলো খারাপ খবর। জানান দিলেন ভ্যালেন্টাইন ডে কেটেছে তার হাসপাতালের বিছানায়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন, মাথায় টিউমার ধরা পড়েছে অভিনেত্রীর। সেজন্য তিনি

আমরা সবাই কিন্তু মুখোশ পরে থাকি: পার্থ বড়ুয়া

দীর্ঘ ক্যারিয়ার পেরিয়ে পার্থ বড়ুয়ার ঘোষণা দিয়েছিলেন প্রথম একক অ্যালবাম প্রকাশের। ৬ বছর আগের সেই ঘোষণায় জানা গেলো, অ্যালবামটির নাম ‘মুখোশ’। সেখান থেকে ‘শহর ও মেঘদল’ এবং ‘বৃষ্টির গান’ শিরোনামে দুটি গানও প্রকাশ পেয়েছে তখন। এরপর আর কোনও খবর নেই

কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব

অভিনেতা অপূর্ব অনেক দিন ধরেই আলোচনার বাইরে রেখেছেন নিজেকে। কমিয়েছেন অভিনয় ব্যস্ততা। বিপরীতে সময় দিচ্ছেন তার নতুন ঘরে আগত অতিথি আনায়াকে। ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ এই উপহার সবার সামনে আনলেন অভিনেতা। প্রকাশ করলেন তার ছোট্ট কন্যা আনায়ার ছবি। ইনস্টাগ্রামে

কষ্টে আছেন, তবু হাসতে চান অভিনেতা

ভূমিকা না রেখে কাজের খবর দিয়েই আলাপের শুরু। কী করছেন? উত্তরকর্তাও একইরূপ। কাট কাট জবাব, ‘‘রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয় করছি।’’ কথা হচ্ছিল উঠতি কিংবা স্ট্রাগলার অভিনেতা রিজভী রিজুর সঙ্গে। সিনেমা, ওটিটি, ইউটিউব কনটেন্টে সময়ের চরিত্রাভিনেতাদের একজন তিনি।

নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি

নির্বাচনের পর সহিংসতায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, প্রকৃত অর্থে নির্বাচনি সহিংসতায় একজন মারা গেছেন বলে উপদেষ্টা পরিষদে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের