
আলবাসেত ভীতি কাটিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে বড় অঘটনের শঙ্কা জাগিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেল বার্সেলোনা। জায়ান্ট–কিলার খ্যাত আলবাসেতেকে ২–১ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সেগুন্ডা ডিভিশনের ১২ নম্বরে থাকা আলবাসেতে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদকে ৩–২ গোলে হারিয়ে








