সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | সময়: বিকেল ৬:২২

২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

২৮ বাংলাদেশিসহ ১৭৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। ১৩ এপ্রিল মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক প্রবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে মোট ১৭৫ জন বিভিন্ন দেশের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, কম্বোডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে মোট ৩ জন।

আটক প্রবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ-১ ও কেএলআইএ-২), স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।
প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটক প্রবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা।

প্রত্যাবাসিত সকল প্রবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।
এমআরএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট