
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
উপদেষ্টা জানান, পে কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য… বিস্তারিত







