
ঘুম থেকে উঠতে তার বরাবরই দেরি হয়; কখনো কখনো দুপুর গড়িয়ে যায়। আজ আরও দেরি হয়েছে; সমস্যা নাই, হাতে তার অফুরন্ত সময়। দুহাত খুলে তিনি জীবনকে খরচ করেছেন। খরচের পর এখন যতটুকু বাকি আছে তা নিয়েও কোনো তাড়াহুড়ো নেই। অবশ্য ইদানীং কোনো বিষণ্ন সন্ধ্যায় একটা অপরাধবোধ উঁকি দেয় মাঝে মাঝে; অস্থির করে দেয় ভেতর থেকে। কিন্তু আজ কোনো কিছুই উঁকি দিচ্ছে না।
ঘুম ভাঙার পর কক্ষের দরজা, জানালা কিছুই খুঁজে পাচ্ছে না,… বিস্তারিত







