
রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এ তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, ঈদের জামাত নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।… বিস্তারিত







