
দিনাজপুরের বিরামপুর উপজেলায় সকালে বাড়ির সামনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন দিনমজুর এনামুল হক (৬২)। সামনে এগোতেই চোখে পড়ে রেললাইনের প্রায় এক হাত অংশ ভাঙা। বিষয়টি নিকটবর্তী রেলস্টেশনে জানাতে গ্রামের এক যুবককে কল দেন। তখন দেড় কিলোমিটার দূরে ট্রেনের হুইসেল বাজছিল। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তিনি আশপাশে খুঁজতে থাকেন লাল রঙের কাপড়।
লাল কাপড় না পেয়ে দৌড়ে রেললাইনের পাশের কলাক্ষেতে যান এনামুল। তড়িঘড়ি… বিস্তারিত







